ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

মা হতে চলেছেন রিহানা

#

বিনোদন ডেস্ক

০১ ফেব্রুয়ারি, ২০২২,  6:30 PM

news image

অবশেষে গুঞ্জন সত্য হলো। মা হতে চলেছেন জনপ্রিয় মার্কিন পপ তারকা রিহানা। এ খবর প্রকাশ্যে আসতেই ভক্তশিবিরে উল্লাস, নেটজনতার অভিনন্দন। মার্কিন সাময়িকী পেজ সিক্সের খবর, সপ্তাহের প্রথম দিনই বয়ফ্রেন্ড এসাপ রকির হাত ধরে নিউইয়র্ক সিটির রাস্তায় হাঁটলেন রিহানা। আর সেই ছবিতে রিহানার শরীরে মাতৃত্বের ছাপ স্পষ্ট। খোলামেলা পোশাকে নিজের বেবি বাম্প সামনে আনলেন রিহানা, শক্ত করে ধরলেন প্রেমিকের হাত। নেটদুনিয়ায় সেই ছবি ভাইরাল। প্রথম সন্তানের অপেক্ষায় এই তারকা জুটি। নিউইয়র্কের শীতল আবহাওয়ায় গোলাপি ওভার কোটের বোতাম খুলে বেবি বাম্প দৃশ্যমান করলেন রিহানা, সঙ্গে পরনে ব্লু ডেনিম আর লম্বা হার। হবু সন্তানের মায়ের যত্ন নিচ্ছেন এসাপও। গুঞ্জন নিয়ে কোনও মন্তব্য করেননি রিহানা। তবে এই ছবি প্রকাশের পর আর কোনও গালগল্পের অবকাশ থাকল না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম