ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

মা হচ্ছেন মারিয়া নূর

#

বিনোদন প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি, ২০২২,  6:08 PM

news image

মা হতে চলেছেন মডেল-অভিনেত্রী, সঞ্চালক মারিয়া নূর। সামাজিক মাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন সুখবরটি। বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে একটি ছবি পোস্ট করে মা হওয়ার খবরটি জানান মারিয়া নূর। ছবিতে তাকে স্বামী সাইফুল আলম জুলফিকারের সঙ্গে দেখা গিয়েছে। তার বেবি বাম্প স্পষ্ট বোঝা গেছে ছবিতে।

ছবির ক্যাপশনে মারিয়া নূর লিখেছেন, ‘জীবনে নতুন একটি অ্যাডভেঞ্চার শুরু হয়েছে। মা হতে চলেছি।’ কমেন্ট বক্স ভরে গেছে শুভকামনায়। মারিয়া নূর ও সাইফুল আলম জুলফিকার ২০১১ সালের ১৫ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১১ বছরের সংসার জীবনে তাদের ঘর আলো করে আসছে প্রথম সন্তান। মারিয়া নূর সবশেষ ‘স্ট্রেট ড্রাইভ’ নামের শো সঞ্চালনা করেছেন। এছাড়া মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’, মাসুম শাহরিয়ারের নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’ এবং মেহেদি হাসান জনির ‘হেরে যাবার গল্প’ ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পান অভিনেত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম