ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

মা-বাবার খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল শিশুর

#

নিজস্ব প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর, ২০২৬,  11:34 AM

news image

কুমিল্লার বুড়িচংয়ে বাড়ির উঠানে পানিভর্তি গর্তে পড়ে হাসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ণমতি গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।


নিহত হাসান ওই গ্রামের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলু মিয়ার বাড়ির বাহরাইনপ্রবাসী লিটন মিয়ার একমাত্র ছেলে। রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন শিশুটির চাচা সাখাওয়াত হোসেন।


পরিবারের সদস্যরা জানান, কয়েক মাস আগে বাড়ির পাশের উঠান থেকে মাটি কেটে ঘরের ভিটে উঁচু করেন হাসানের মা-বাবা। এতে সেখানে একটি বড় গর্তের সৃষ্টি হয়। পরে বৃষ্টির পানিতে গর্তটি ভরে ছোট পুকুরের মতো হয়ে যায়।


মঙ্গলবার বিকেলে হাসান গর্তটির পাশে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে গর্ত থেকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ‘গর্তে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি রাতে শুনেছি। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম