ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

মায়ের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি ২ শিশুর

#

নিজস্ব প্রতিনিধি

২০ জুন, ২০২৩,  12:44 PM

news image

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় স্রোতে পড়ে নিখোঁজ মা দুর্লভ রানীর (৩০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনও নিখোঁজ দুই শিশুসন্তানের সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার (২০ জুন) সকাল ১১টা ১৫ মিনিটে ছায়ার হাওরের মাউথি বাঁধ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাল্লা সরকারি কলেজ-সংলগ্ন সেতুতে উঠতে সড়কের ভাঙা পারাপারের সময় নিখোঁজ হন। দুর্লভ রানীর স্বামী রথীন্দ্র দাশ বলেন, সোমবার সন্ধ্যার আমার স্ত্রী শাল্লা সদরে আসছিল। পরে একই দিন রাতে সে বাড়ি ফিরেনি। তাদের কোনো খোঁজ পাচ্ছিলাম না। পরে জানতে পারি নিখোঁজের সংবাদটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব জানান, নিখোঁজ হওয়া মা দুর্লভ রানীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ দুই শিশুসন্তানের সন্ধান পাওয়া যায়নি। তবে তাদের উদ্ধার চেষ্টা করছে ফায়ার সার্ভিস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম