ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

মায়ের চরিত্রে দীপিকা

#

বিনোদন ডেস্ক

১০ এপ্রিল, ২০২৫,  10:52 AM

news image

আসছে বহুল প্রতীক্ষিত শাহরুখ খান অভিনীত রিভেঞ্জ থ্রিলার ‘কিং’। সিনেমাটি ঘোষণার পর থেকেই যেন আগুন লেগেছে সিনে মহলে। একদিকে শাহরুখ খানের অনবদ্য প্রত্যাবর্তন, অন্যদিকে তার রাজকন্যা সুহানা খানের বড় পর্দায় অভিষেক— এ খবরেই ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে গল্প এখানেই শেষ নয়, এ রাজকীয় সিনেমায় এবার আরও এক মহারানির আগমন হতে চলেছে। তিনি আর কেউ নন, বলিউড দীপিকা পাড়ুকোন।

আসন্ন এ সিনেমায় এক বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা। সুহানার মায়ের ভূমিকায় দেখা যাবে তাকে। যদিও একে এক্সটেন্ডেড ক্যামিও বলা হচ্ছে। তবে সিনেবিশ্লেষকরা বলছেন, এ চরিত্রই হতে চলেছে সিনেমার কাহিনির টার্নিং পয়েন্ট!

দীপিকা, শাহরুখ এবং পরিচালক আনন্দ এল রাই এই ত্রয়ীর রসায়ন দর্শকরা ‘জাওয়ান’ সিনেমায় দেখেছেন। আবারও সেই রসায়ন ফিরছে আরও গভীর, আরও জাঁকজমকভাবে।

এদিকে ‘কিং’ চলচ্চিত্রটি শুধু পারিবারিক আবেগে ভরপুর নয়, বরং এটি হতে চলেছে এক চরম প্রতিশোধের থ্রিলার। সিনেমার প্রি-প্রোডাকশন এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং আগামী মাসেই মুম্বাইয়ে শুরু হবে এর শুটিং।

শুধু শাহরুখ, সুহানা ও দীপিকাই নন, এ সিনেমায় থাকছেন অভিষেক বচ্চন ও অভয় ভার্মার মতো শক্তিশালী অভিনেতারাও। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে ভারতের প্রেক্ষাগৃহে ঝড় তুলবে ‘কিং’, এমনটিই মনে করছেন সিনেবিশ্লেষকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম