ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

মায়ামির নুতন স্টেডিয়ামে ‘লিও মেসি স্ট্যান্ড’

#

স্পোর্টস ডেস্ক

২৮ মার্চ, ২০২৬,  11:21 AM

news image

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নেতৃত্বে প্রথমবার এমএলএস কাপ জিতেছে ইন্টার মায়ামি। এবার তার প্রতি অনন্য সম্মান প্রদর্শন করতে যাচ্ছে ইন্টার মায়ামি। ক্লাবের নতুন ‘নু স্টেডিয়াম’-এর একটি গ্যালারির নামকরণ করা হচ্ছে এই তারকার নামে। এখন থেকে স্টেডিয়ামটির একটি গ্যালারি ‘লিও মেসি স্ট্যান্ড’ হিসেবে পরিচিতি পাবে।

সাধারণত কোনো কিংবদন্তিকে সম্মান জানানো হয় তার অবসরের পর, কিন্তু মেসির ক্ষেত্রে সেই প্রথা ভেঙেছে ক্লাবটি। জীবিত ও সক্রিয় অবস্থাতেই নিজের নামে নিজের নামে এমন স্ট্যান্ড বিশ্ব ফুটবলে এক বিরল ঘটনা।

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, এটি শুধুই একটি নামকরণ নয়, বরং বর্তমানের অসাধারণ এক যাত্রার স্বীকৃতি। মেসি মাঠে নামলে যে আবেগ সৃষ্টি হয়, সেই অনুভূতিকেই স্থায়ী রূপ দিতেই এই উদ্যোগ। বিবৃতিতে আরও লেখা হয়েছে, কাউকে স্বীকৃতি দেওয়ার অর্থ সব সময় কোনো অধ্যায়ের সমাপ্তি টানা নয়। 

স্টেডিয়ামের নিচের অংশের ১১৭ থেকে ১২১ এবং ওপরের অংশের ২১৭ থেকে ২২৩ নম্বর সেকশন নিয়ে গঠিত হবে এই ‘লিও মেসি স্ট্যান্ড’। এখান থেকে খেলা দেখার অভিজ্ঞতা ভক্তদের জন্য হবে আরও ব্যতিক্রমী ও স্মরণীয়।

২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই দলটিকে বদলে দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। প্রথম মৌসুমেই জেতান লিগস কাপ, এরপর ধারাবাহিক সাফল্যে দল পায় সাপোর্টার্স শিল্ড এবং অবশেষে জিতে নেয় এমএলএস কাপ। এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ডও গড়ে ক্লাবটি।

ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল মেসি। টানা দুই মৌসুমে সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার জিতে গড়েছেন নতুন ইতিহাস। গোল ও সহায়তায়ও তিনি ক্লাবের সেরা, যা তার প্রভাবের স্পষ্ট প্রমাণ।

আগামী ৪ এপ্রিল নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচেই উন্মোচিত হবে এই ‘লিও মেসি স্ট্যান্ড’। প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে অস্টিন। সেই ম্যাচে স্ট্যান্ডে বসা সমর্থকদের জন্য রাখা হয়েছে বিশেষ আয়োজন, যা আরও বাড়িয়ে দেবে এই ঐতিহাসিক মুহূর্তের আবেগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম