ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন হাসপাতালে নাইটক্লাব-কাণ্ডে তদন্তের মুখে ইংলিশ পেসার ভারী বৃষ্টিতে গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০ সিলেটে ৯ মামলা, আওয়ামী লীগের ১৫০ জন আসামি যুক্তরাজ্যে রুশ রাষ্ট্রদূত নেই, সম্পর্ক অবনতির দায় লন্ডনের: মস্কো আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী

মাহবুব তালুকদার মিথ্যাচার করেন: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি, ২০২২,  2:00 PM

news image

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মিথ্যাচার করেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক কর্মশালা শেষে তিনি এ মন্তব্য করেন। সোমবার পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন পর্যবেক্ষণ শেষে মাহবুব তালুকদার বলেছিলেন, ‘ভোটযুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই। এছাড়া, তিনি নিজেদের দায় স্বীকারমূলক মন্তব্যও করেন।

এই বিষয়ে সিইসি’র প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘উনি তো এরকম বলেন সব সময়। একেকটা সময় একেকটা শব্দ চয়ন করেন, মিডিয়ায় প্রচার করার জন্য। এই কথাগুলো অপ্রাসঙ্গিক ও অপপ্রচারমূলক। নির্বাচন কমিশনকে অপবাদ দেওয়ার কথা।’ তিনি বলেন, ‘ভোটযুদ্ধ আছে ভোট নেই, তাহলে ৭৫ শতাংশ ভোটার কোথা থেকে আসে। টেলিভিশনে দেখিয়েছে, সারিবদ্ধভাবে নারী-পুরুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। তাহলে এরা কারা? এরা কি ভোটার নন?’ সিইসি বলেন, ‘উনি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বলেন। হয়তো উনার কোনো এজেন্ডা আছে, সেটাই বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশনকে হেয় করার জন্য এই কথা বারবার বলেন। এটা মিথ্যাচার, অপ্রাসঙ্গিক ও অপবাদ। উনি মিথ্যা কথা বলেন।’ 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম