ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

মাহবুব তালুকদারের বক্তব্য শালীনতাবহির্ভূত: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২১,  8:05 PM

news image

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদারের বক্তব্য শালীনতাবহির্ভূত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। সোমবার (১৪ নভেম্বর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। রোববার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছিলেন, ‍নির্বাচন এখন ‘আইসিইউতে’ ও গণতন্ত্র ‘লাইফ সাপোর্টে’। প্রধান রাজনৈতিক দলগুলোর ‘অসহিষ্ণু’ মনোভাব দেশে গণতন্ত্রকে ‘অন্তিম অবস্থায়’ নিয়ে গেছে। আর এ সংকটের অবসান ঘটতে পারে সব দলের সমঝোতায়। এ প্রসঙ্গে কে এম নূরুল হুদা বলেন, ‘তিনি (মাহবুব তালুকদার) সাতদিন ধরে একটা শব্দ খুঁজে বের করে আপনাদের কাছে ছেড়ে দেন। আমরা একটা কমিশন বৈঠকে হোমওয়ার্ক করে যাই। একজন লোক প্রস্তুতি নিয়ে যায়, কন্ট্রিবিউট করে, প্রতিটি মিটিংয়ে চিন্তাভাবনা করে যাই। মাহবুব সাহেব কোনও চিন্তা-ভাবনা করেন না। সাত-আট দিন পর একটা শব্দ চয়ন করার জন্য ব্যয় করেন তিনি। কোনটা দিলে আপনারা এমন প্রশ্ন করবেন- আইসিইউ, লাইফসাপোর্ট। এই শব্দগুলো ঘেঁটে ঘেঁটে বের করেন। তারপর ছেড়ে দেন। এটা পাঁচ বছর ধরে দেখছি। এটা উনি করেন। আমাদের কিছু করার নেই। দুজন কমিশনার বারবার ওনাকে বুঝিয়েছেন। একটা টিমে আছি, দেখতে হবে নির্বাচন কীভাবে সুষ্ঠু হয়। মানুষের আশা-আকাঙ্ক্ষার বিষয়টি দেখা উচিত।’ সংবাদ সম্মলনে নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন চৌধুরী, সচিব মো. হুমায়ুন কবীর খোন্দবার, যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম