ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

মাসিকের সময় নিজের যত্ন নেবেন যেভাবে

#

স্বাস্থ্য ডেস্ক

০২ জুন, ২০২২,  10:41 AM

news image

প্রতিটি নারীর জন্য পিরিয়ড বা মাসিকচক্র খুবই সাধারণ একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রতি মাসে সঠিক সময়ে মাসিক শুরু হওয়ার মাধ্যমে নারীর শারীরিক সুস্থতাও নিশ্চিত হয়। একটা মেয়ের বয়স যখন ১২-১৩ তখন তাঁর মাসিক শুরু হয়। বয়স ৫২ বা তার কাছাকাছি বয়সে গিয়ে মাসিক পুরোপুরি বন্ধ হয়ে যায়।

মাসিকের সময় নিজের যত্ন নেবেন যেভাবে

♦ পরিবারের প্রাপ্তবয়স্ক মেয়েদের মাসিকচক্রের বিষয় থেকেই ধারণা দিতে হবে এবং এ সময় তাঁকে মানসিকভাবে চাঙ্গা রাখতে পর্যাপ্ত সাহচর্য দিতে হবে।

♦ মাসিক চলাকালীন রাত জাগবেন না। এতে শরীর আরো ক্লান্ত হয়ে পড়তে পারে। একই সঙ্গে ঋতুস্রাবজনিত অস্বস্তিও বাড়তে পারে।

♦ মাসিক চলাকালীন স্বাস্থ্যকর খাবার বিশেষ করে মৌসুমি ফল, সবজি, ডিম খেতে পারেন। পাশাপাশি অস্বাস্থ্যকর খাবার যেমন ভাজাপোড়া, তেল-চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে।

♦ এ সময় দই, দুধ বা দুগ্ধজাত খাবার খেলে গ্যাস্ট্রিকসহ কোষ্ঠকাঠিন্যও দেখা দিতে পারে।

♦ এ সময় অতিরিক্ত কফি খাবেন না। উচ্চ মাত্রায় ক্যাফেইন পেটে ব্যথা বাড়িয়ে তুলতে পারে।

♦ স্যানিটারি প্যাড ছাড়া ঘুমাবেন না। যদি প্যাড পরে শুতে অস্বস্তি হয় তাহলে আরামদায়ক প্যাড ব্যবহার করুন।

♦ মাসিকের কারণে আবার শরীরচর্চা বন্ধ করবেন না বরং মাসিকের সময় শরীরচর্চা করলে শারীরিক বিভিন্ন সমস্যা দূর হয়।

♦ এ সময় দীর্ঘক্ষণ খালি পেটে থাকবেন না। যেহেতু মাসিকের সময় শরীর থেকে বেশ খানিকটা রক্ত বেরিয়ে যায়, তাই এ সময় পুষ্টিকর খাবার খাওয়া উচিত।

কখন চিকিৎসকের পরামর্শ জরুরি

♦ অনিয়মিত মাসিক

♦ মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ

♦ মাসিকের সময় তীব্র ও অসহনীয় পেটে ব্যথা।

♦ মাসিকের সময় অস্বাভাবিক জ্বর ও দুর্বলতা।

পরামর্শ দিয়েছেন
ডা. সুমাইয়া আক্তার
রিপ্রডাকটিভ এন্ডোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ঢাকা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম