ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

মাসব্যাপী ১০০ বকুল গাছের চারা রোপনের উদ্যোগ নিলো বামনার শুভসংঘ

#

১৮ জুলাই, ২০২৩,  11:13 PM

news image

বামনা(বরগুনা) প্রতিনিধিঃ ‘ভালো কাজে সবার’ পাশে এই প্রতিশ্রুতিতে চলতি বর্ষা মৌসুমে বরগুনার বামনা উপজেলা দৈনিক কালেরকন্ঠ শুভসংঘের উদ্যোগে ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের পাঠশালার সহযোগীতায় মাস ব্যাপী ঔষধি গুন সম্পন্ন ও বিলুপ্ত প্রায় ১০০ বকুল গাছের চারা রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার( ১৮ জুলাই) সকালে বামনা থানার সামনে বকুল গাছের চারা রোপন করে কর্মসূচির শুভ সুচনা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, বামনা থানার অফিসার ইনচার্জ মো. মাইনুল হোসেন, কালেকন্ঠ বামনা শাখার উপদেষ্টা মনোতোষ হাওলাদার, ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রেজা ফয়সাল, আমাদের পাঠশালার সভাপতি আশীষ হাওলাদার, সাধারণ সম্পাদক প্রদেশ মিস্ত্রী ও বামনা থানার এসআই দেবাশিষ। জানাগেছে, শুভসংঘের সদস্যদের নিজস্ব অর্থায়নে প্রতিদিন ৩টি করে চলতি মাসে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের আঙ্গীনা ও বিভিন্ন হাটবাজার ও খেলার মাঠের উপযুক্ত স্থানে এসব বকুল গাছের চারা রোপন করা হবে। আরো জানাগেছে, বিলুপ্ত প্রায় বকুল গাছ অত্যাধিক ঔষধি গুন সম্পন্ন। এ গাছের ফল, ফুল ও ছাল মানব দেহের বিভিন্ন রোগ নিরাময়ে ভালো কাজ করে। বকুল গাছ রোপনের উদ্যোক্তা শুভসংঘের উপদেষ্টা মনোতোষ হাওলাদার জানায়, শুভসংঘ আর স্থানীয় সংগঠন আমাদের পাঠশালার সদস্যদের নিয়ে আলাপ কওে আমি বকুল গাছ রোপনের উদ্যোগ নেই। শুরুতে কৃষ্ণচুড়া গাছ রোপন করি। পরে ভাবলাম মানুষের যাতে উপকাওে আসে এমন গাছ রোপন করতে হবে। তখন ঔষধী গাছ হিসাবে বকুল গাছকে বেছে নেই। ১০০ গাছের মধ্যে ৫০টি গাছ জীবিত হলে অন্তঃত কয়েক হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম