ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

মালয়েশিয়ায় গ্রেফতার সাবেক হাইকমিশনারকে দেশে আনার কাজ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২২,  3:37 PM

news image

মালয়েশিয়ায় গ্রেফতার সাবেক হাই কমিশনার এম খায়রুজ্জামানকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের বিফ্রিংকালে এ কথা জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইমিগ্রেশন আইন লংঘনের দায়ে তাকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার অভিবাসন পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। দেশে ফিরে আসতে বলা হলেও ফেরেননি। বিএনপি সরকারের আমলে বঙ্গবন্ধু হত্যা মামলায় চার্জশিট থেকে অব্যাহত পেয়েছিলেন তিনি। কিন্তু তারপরও অধিকতর তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল।

কিন্তু তখন তিনি দেশে ফেরেননি। এর আগে বুধবার সকালে কুয়ালালামপুরে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাই কমিশনার এম খায়রুজ্জামানকে। এক দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বাস করছেন অবসরপ্রাপ্ত মেজর এম খায়রুজ্জামান। ১৯৭৫ সালের জেল হত্যা মামলার অভিযুক্ত আসামি ছিলেন তিনি। পরবর্তীতে খালাস পেয়ে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মালয়েশিয়ার হাইকমিশনার নিযুক্ত হন। ২০০৯ সালে তাকে ঢাকায় ফিরিয়ে আনার উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। তবে ঝুঁকি মনে করে কুয়ালালামপুরেই থেকে যান খায়রুজ্জামান। সংগ্রহ করেন জাতিসংঘের শরণার্থী কার্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম