ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

মালিবাগে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৩,  10:43 AM

news image

রাজধানীর মালিবাগের একটি আবাসিক হোটেল থেকে মিজানুর রহমান (৪৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: হাবিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার ভোরে সংবাদ পেয়ে মালিবাগের একটি আবাসিক হোটেলের কক্ষের বিছানার উপর থেকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরআগে শনিবার রাত ১১টার দিকে ওই হোটেলে উঠেন তিনি। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গোষাই গোবিন্দপুর গ্রামের আজমল আলী শেখের ছেলে মিজানুর। পুলিশের ওই কর্মকর্তা বলেন, কিভাবে তিনি মারা গেছেন, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। আমরা তার স্বজনদের সংবাদ দিয়েছি। যতটুকু জানতে পেরেছি, মিজানুর টেইলারিংয়ের কাজ করতেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম