ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 'শেখ হাসিনা ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ বিশ্বাস করে না'-এবিএম মোশাররফ এমপি একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

মালিতে সামরিক অভিযানে ‘২০৩ জঙ্গি’ নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ এপ্রিল, ২০২২,  5:20 PM

news image

পশ্চিম আফ্রিকার দেশ মালির সেনাবাহিনী দাবি করেছে—দেশটির মধ্যাঞ্চলে তাদের সামরিক অভিযানে ২০৩ জন জঙ্গি নিহত হয়েছে। সংঘাতপূর্ণ দেশটিতে সহিংসতা কিছুটা বেড়ে যাওয়ায় এ অভিযান চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপি’র বরাতে সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে মালির সেনাবাহিনী জানায়, সাহেল প্রদেশের মউরা এলাকায় ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ সামরিক অভিযান চালানো হয়।

এলাকাটি সন্ত্রাসবাদের ঘাঁটি হিসেবে পরিচিত। সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীর অভিযান চলাকালে ২০৩ জঙ্গি নিহত এবং ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার করা হয় বলেও জানানো হয়। তবে, এএফপি সামরিক বাহিনীর দাবি করা নিহতের এ সংখ্যা বা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া খবরের বিষয়টি যাচাই করতে পারেনি। কেননা, মালির সংঘাতপূর্ণ এলাকায় সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে নিরপেক্ষ তথ্যসূত্রের ঘাটতি রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম