ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

মালালা বিয়ে করেছেন

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর, ২০২১,  4:25 PM

news image

নারীশিক্ষার অধিকার নিয়ে কাজ করায় শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। সবাইকে অনেকটা অবাক করে দিয়ে মঙ্গলবার রাতে বিয়ের খবর জানিয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত মালালা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর দিয়েছে। মালালার বর আসসার মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের হাই পারফরমেন্স সেন্টারের ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছেন আসসার মালিক। যুক্তরাজ্যের বার্মিংহামে তাঁদের বিয়ে হয়েছে। মঙ্গলবার রাতে মালালা এক টুইট বার্তায় নিজের বিয়ের খবর জানিয়েছেন। টুইটারে বরের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে ২৪ বছর বয়সী মালালা লিখেছেন, ‘আজকের এই দিনটি আমার জীবনের জন্য মহামূল্যবান একটি দিন। আসসার আর আমি সারা জীবনের জন্য একত্রিত হয়েছি। স্বল্পপরিসরে পরিবারের সদস্যদের নিয়ে বার্মিংহামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের জন্য দোয়া করবেন। বাকি জীবন আমরা একসঙ্গে থাকতে চাই।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম