ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

মালাইকার পোশাক নিয়ে ছেলের রসিকতা

#

বিনোদন ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২২,  10:54 AM

news image

নিত্যদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের মুখে পড়তে হয় বলিউড অভিনেত্রী মালাইকা অরোরাকে। তার হাঁটাচলা, পোশাক সবকিছুই নিয়ে ঠাট্টা, বিদ্রুপ লেগেই থাকে নেটদুনিয়ায়। তবে কোনও কটাক্ষকে খুব বেশি পাত্তা দিতে নারাজ এই অভিনেত্রী। ৪৮ বছর বয়সেও মালাইকার মতো কর্মক্ষম তারকা বলিউড জগতে কমই রয়েছে। তবে তাতে কি, এবার ছেলে আরহানের কাছে রসিকতা মুখে পড়তে হল মালাইকাকে। রাখা ঢাক না রেখেই মাকে নিয়ে ঠাট্টা করলেন আরহান। মালাইকার পোশাকের তুলনা করলেন ন্যাপকিনের সঙ্গে। সম্প্রতি মালাইকার শো ‘মুভিং উইথ মালাইকা’-তে দেখা যাবে ছেলে আরহানকে। সেখানেই আড্ডা মারছেন মা-ছেলে। তখন মালাইকার পরনে ছিল একটি সাদা ক্রপ টপ, তার সঙ্গে মানানসই বেইজ রঙা প্যান্ট। সেটা দেখেই হেসে ফেললেন আরহান। মা-এর পোশককে টেবিলে রাখা ন্যাপকিনের সঙ্গে তুলনা করলেন। শুধু তাই নয় এরপর যা বললেন তা হয়তো মালাইকার কল্পনাতীত। মায়ের এই পোশাক দেখে আরহান বলেন, “তোমাকে পুরো জেলখানার কয়েদিদের মতো লাগছে।” মালাইকা ও আরবাজ খানের একমাত্র সন্তান আরহান। আমেরিকায় সিনেমা নিয়ে পড়াশোনা করছেন তিনি। শুধু তাই নয় করন জোহরের সঙ্গে সহকারী পরিচালকের কাজও করছেন। খান পরিবারের পরবর্তী প্রজন্ম আরহানের বলিউডে অভিষেক হবে কবে সে বিষয় নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে ক্যামেরার সামনে নয় বরং ক্যামেরার পিছনে থাকতে স্বাচ্ছন্দ বোধ করেন আরহান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম