ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

#

২৫ মে, ২০২৫,  11:51 AM

news image

মালয়েশিয়ায় একটি টয়োটা লেক্সাস এসইউভির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২৬ বছর বয়সী এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। রোববার (২৫ মে) সেলাঙ্গর রাজ্যের পেতালিং জেলার বন্দর উতামা মহাসড়কে সুঙ্গাই পেঞ্চালা টোল প্লাজার কাছে এ ঘটনা ঘটে। সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট জানায়, রোববার সকাল ৭টা ১৫ মিনিটে একটি জরুরি ফোন আসে এবং তাৎক্ষণিকভাবে দামানসারা ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে একটি দল পাঠানো হয়। মোট সাতজন কর্মীকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয় এবং প্রথম উদ্ধারকারীরা সকাল ৭টা ২৭ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান একটি এসইউভি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর একটি মোটরসাইকেলের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। ২৬ বছর বয়সী ওই যুবককে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। পরে, ফায়ার সার্ভিসের কর্মীরা মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানায়, কী কারণে দুর্ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। তবে কারণ অনুসন্ধানে কাজ চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম