ঢাকা ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলো মন্ত্রণালয় শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে ১১ সংগঠনের স্মারকলিপি নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির নির্বাচনে ভোট কারচুপির শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা ৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত, টিআইবির প্রতিবেদন নিয়ে সরকারের ব্যাখ্যা থাইল্যান্ডে সংবিধান পরিবর্তনের প্রশ্নে চলছে গণভোট জোট জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের চার উপায়ে জানতে পারবেন আপনার ভোটকেন্দ্র কোথায়

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলে নিহত

#

১৭ আগস্ট, ২০২৪,  11:32 AM

news image

মালয়েশিয়ার পাহাং রাজ্যে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি ও তার ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলযোগে ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন মোহাম্মদ আদম। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তারা দুজন নিহত হন। স্থানীয় পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট জুকরি মুহাম্মদ জানান, করাতকল শ্রমিক মোহাম্মদ আদম (৩৯) এবং তার সৎ ছেলে মুহাম্মদ ফাইক আকওয়া আবদুল্লাহ (৯) মোটরসাইকেলযোগে স্কুলে যাচ্ছিলেন। রাস্তার বাম পাশের একটি গর্ত এড়ানোর চেষ্টা করলে বিপরীত লেন দিয়ে আসা পেরোদুয়া গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোহাম্মদ আদম ও তার সৎ ছেলে নিহত হন। এ ছাড়া পেরোদুয়া অ্যাক্সিয়া গাড়িতে থাকা ৪১ বছর বয়সি একজন নারী ও তার ৫ বছর বয়সি ছেলে আহত হন। জুকরি মুহাম্মদ বলেন, নিহতদের ময়নাতদন্তের জন্য জেরানতুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তদন্তের জন্য পেরোদুয়া অ্যাক্সিয়া গাড়ি চালকের একটি বিবৃতি রেকর্ড করবে পুলিশ। পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, দেশটির সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম