ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

মালয়েশিয়ায় মিয়ানমারের নাগরিকের হাতে প্রাণ গেল বাংলাদেশির

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২৩,  9:00 PM

news image

মালয়েশিয়ার জোহর রাজ্যের ক্লুয়াং জেলার মেংকিবোল রোডের একটি শ্রমিক হোস্টেলে মিয়ানমারের এক নাগরিকের রোপণ করা একটি গাছ ক্ষতিগ্রস্ত হওয়ায়, মোহাম্মদ রুবেল হাওলাদার (৩১) নামের এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে মিয়ানমারের একদল নাগরিক। স্থানীয় সময় রোববার (২৯ জানুয়ারী) ক্লুয়াং পুলিশ প্রধান বাহরিন মোহাম্মদ নোহ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।  পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ক্লুয়াং জেলার মেংকিবোল রোডের একটি শ্রমিক হোস্টেলে একটি শসা গাছ রোপণ করা নিয়ে মিয়ানমার ও বাংলাদেশি নাগরিকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এতে মোহাম্মদ রুবেল হাওলাদার নামের এক বাংলাদেশি গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য এনচে বেসার হাজ্জাহ খালসোম হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে হাসপাতালের চিকিৎসক রুবেল হাওলাদারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ২১ থেকে ৪১ বছর বয়সী মিয়ানমারের পাঁচ শ্রমিক এবং ৩০ থেকে ৪০ বছর বয়সী পাঁচ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ০.৬ মিটার লম্বা একটি লাল হাতল ও ০.৯ মিটার লম্বা দুটি লোহার পাইপসহ একটি ছুরি জব্দ করেছে।  এ ঘটনায় দণ্ডবিধির ১৪৮/৩২৬ ধারায় প্রাথমিকভাবে খোলা তদন্তপত্রের পরিবর্তে এখন দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী হত্যা মামলার তদন্ত চলছে এবং আসামিদের আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে নেয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম