ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

মালদ্বীপের কাছে লাক্ষাদ্বীপে সামরিক ঘাঁটি করছে ভারত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ মার্চ, ২০২৪,  4:52 PM

news image

ভারতের নৌবাহিনী মালদ্বীপের কাছাকাছি কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ লাক্ষাদ্বীপে সামরিক ঘাঁটি স্থাপন করার কথা জানিয়েছে। দেশটির রাজধানী মালে থেকে ভারতীয় সেনাদের ফেরত পাঠানো শুরুর আগেই ওই নতুন ঘাঁটির কার্যক্রম শুরু হবে। মালদ্বীপের চীনপন্থি প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু গত বছর ভারতীয় সেনাবাহিনীকে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে মালদ্বীপের ক্ষমতায় আসেন। এর পর থেকেই ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্কে চিড় ধরেছে। মালদ্বীপে চীনের উপস্থিতি বেড়ে যাওয়া নিয়ে ভারতের উদ্বেগ বেড়েছে। গত শনিবার ভারতের নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, মালদ্বীপের কাছে সামরিক ঘাঁটি তৈরি করা হলে তা ওই এলাকায় নয়াদিল্লির নজরদারি কার্যক্রম বিস্তৃত করবে। প্রেসিডেন্ট মুইজ্জু মালদ্বীপে থাকা ৮৯ জন ভারতীয় সেনাকে সরিয়ে নিতে অনুরোধ করেছেন। এর মধ্যে প্রথম দফায় ১০ মার্চ কিছু সেনা মালদ্বীপ ছাড়বেন। বাকি সেনাদের দুই মাসের মধ্যে মালে ছাড়তে হবে। ভারতের লাক্ষাদ্বীপে নতুন ঘাঁটি আগামী ৬ মার্চ চালু হবে বলে ভারতীয় নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম