ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

মার্চে অজ্ঞাতপরিচয় ৪২ মরদেহ উদ্ধার, ৫৩ নারীর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল, ২০২৪,  10:56 AM

news image

-এমএসএফের প্রতিবেদন

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসে দেশের বিভিন্ন স্থান থেকে অজ্ঞাতপরিচয় ৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ২৪৭টি। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। মার্চে ২৪৭টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে জানিয়ে সংগঠনটি বলছে, এর মধ্যে ধর্ষণের ঘটনা ৩৮টি, সংঘবদ্ধ ধর্ষণ ৯টি, ধর্ষণের পরে হত্যার ঘটনা একটি ও ১৪টি ধর্ষণচেষ্টা। এ মাসে এক নারী অ্যাসিড নিক্ষেপের শিকার হয়েছেন। এছাড়া মার্চ মাসে আত্মহত্যা করেছেন ৫৩ নারী। এমএসএফ জানায়, উল্লেখযোগ্য হারে বাড়ছে অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধারের ঘটনা। গত ফেব্রুয়ারিতে ৩৪টি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার হয়েছিল। এসব মরদেহের অধিকাংশই ডোবা খাল, নদীতে ভাসমান, বস্তাবন্দি, মহাসড়কের পাশে, ব্রিজ ও রেললাইনের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। মার্চ মাসে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। আলোচ্য সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে ৪০ জন সাংবাদিক নিপীড়নের শিকার হয়েছেন। এতে আরও বলা হয়, মার্চ মাসে কারা হেফাজতে ১২ জনের মৃত্যু হয়েছে। সাত গণপিটুনির ঘটনায় ৯ জন ও সীমান্তে ৪ জন নিহত হয়েছেন। এ মাসে ২১টি রাজনৈতিক সহিংসতায় ৯৩ জন গ্রেফতার হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম