ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কতটা ক্ষতি হয়েছে জানালেন ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুন, ২০২৫,  11:01 AM

news image

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ক্ষয়ক্ষতি নিয়ে দেশটির ‘গোপন প্রচেষ্টা’ ব্যর্থ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, স্যাটেলাইট ইমেজ অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে স্মরণীয় ক্ষতি হয়েছে। তার ভাষায়, এই ক্ষয়ক্ষতির মাত্রাকে ধ্বংস বলাই যথার্থ হবে। তিনি আরও জানান, ‘ভূগর্ভস্থ অংশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এটা একদম বুলসআই!!!’ অর্থাৎ চোখে না দেখা গেলেও, আঘাত ঠিক লক্ষ্যবস্তুতে লেগেছে এবং কাঙ্ক্ষিত ফল দিয়েছে বলে দাবি করেন তিনি আল জাজিরার খবরে বলা হয়, ইরান এখনো আনুষ্ঠানিকভাবে হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করেনি। তবে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, কড়া নিরাপত্তায় ঘেরা ফরদো পারমাণবিক স্থাপনাতে ক্ষতির চিহ্ন স্পষ্ট। ছবিতে দেখা যায়, বাংকার বাস্টার বোমার আঘাতে মাটিতে দুটি গর্ত সৃষ্টি হয়েছে। পাশাপাশি, একটি বিমান প্রতিরক্ষা সাইট আংশিক ধ্বংসপ্রাপ্ত, যা মূল চুল্লিকে সুরক্ষা দেওয়ার জন্য নির্মিত হয়েছিল। এদিকে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ফরদো স্থাপনাটির ভূগর্ভস্থ অংশে ঠিক কতটা ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, ফরদোর মতো স্থাপনাগুলো ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক প্রকল্প। এসব স্থাপনায় ক্ষয়ক্ষতির মাত্রা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম