ঢাকা ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৪ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ জুন, ২০২২,  11:15 AM

news image

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে কমপক্ষে চারজন নিহত হয়েছে খবর পাওয়া গেছে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় অ্যারিজোনার সীমান্তবর্তী ইম্পেরিয়াল কাউন্টিতে স্থানীয় সময় বুধবার (৮ জুন) বিকেলে প্লেনটি বিধ্বস্ত ও প্রাণহানির এই ঘটনা ঘটে। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইম, লস অ্যাঞ্জেলস টাইমস এবং ব্রিটিশ গণমাধ্যম এক্সপ্রেস ডট কো ডট ইউকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের একটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে। গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত এই সামরিক বিমানটি একটি এমভি-২২বি অসপ্রে এয়ারক্রাফট। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর থার্ড মেরিন এয়ারক্রাফট উইং এই বিমানটি পরিচালনা করে থাকে। থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের মুখপাত্র কর্পোরাল সারাহ মার্শাল এসব উল্লেখ করে জানিয়েছেন, বিধ্বস্ত এই বিমানে কোনো পারমাণবিক পদার্থ ছিল না। অন্যদিকে বার্তাসংস্থা এএফপি বলছে, ‘খাড়াভাবে টেকঅফ ও অবতরণ’ করতে সক্ষম এমভি-২২বি অসপ্রে এয়ারক্রাফট। সামরিক এই বিমানটির ঘূর্ণনশীল ডানা রয়েছে যার মাধ্যমে এটিকে হেলিকপ্টারের মতো ওপরের দিকে উড্ডয়ন বা পরিচালনা করা যেতে পারে। আবার একইসঙ্গে এটি গতানুগতিক বিমানের মতো উড়তে পারে। আরও ভালো করে বললে, অসপ্রে হলো এমন একটি বিমান যা হেলিকপ্টারের মতো টেকঅফ ও ল্যান্ড করতে পারে এবং একইসঙ্গে বিমানের মতো উড়তে পারে। তবে এই ধরনের বিমানের একটি ঝামেলাপূর্ণ এবং বিতর্কিত ইতিহাস রয়েছে। এই ধরনের বিমান ব্যবহার করতে গিয়ে মার্কিন সামরিক বাহিনী বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে। যার মধ্যে গত মার্চ মাসে নরওয়েতে এই ধরনের বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ যায় চার মার্কিন মেরিন সেনার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম