ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এয়ারবাস কেলেঙ্কারি: ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার রোগ থেকে দ্রুত আরোগ্যলাভের দোয়া প্রবল স্রোত, অন্ধকার আর কাদা—টানেলে ৯ দিন কীভাবে বেঁচে ছিলেন দুই নেপালি? ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু সৌদি আরবে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন মাদক চোরাচালান ও অর্থ পাচারের তদন্তে আগুয়েরোর নাম নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৩৪২ কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা

মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ সেপ্টেম্বর, ২০২৬,  11:08 AM

news image

মার্কিন বাহিনীকে নিজেদের ভূখণ্ড থেকে তাড়িয়ে দিতে আরব দেশগুলোর প্রতি চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। অন্যথায় ওই দেশগুলোর ওপর বিধ্বংসী সামরিক হামলার হুমকি দিয়েছে তেহরান।


ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি-র রাজনৈতিক উপ-প্রধান জেনারেল ইয়াদোল্লাহ জাভানি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আপনাদের দেশ থেকে আমেরিকানদের তাড়িয়ে দিয়ে ঘাঁটিগুলোর দখল নেওয়াই সবচেয়ে ভালো হবে। বিশেষ করে কুয়েত, বাহরাইন ও জর্ডানের নাম উল্লেখ করে তিনি সতর্ক করেন, ইরানের বিরুদ্ধে কোনো দেশ তাদের মাটি ব্যবহার করতে দিলে সেখান থেকেই চরম প্রতিশোধ নেওয়া হবে।


এই হুমকির পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এর মাধ্যমে তেহরান মূলত মার্কিন বাহিনীর বিরুদ্ধে পাল্টা আঘাত হানার সক্ষমতা এবং সর্বাত্মক যুদ্ধের জন্য নিজেদের চূড়ান্ত প্রস্তুতিরই জানান দিল।


তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামি আল জাজিরাকে জানান, ওয়াশিংটন যে কূটনীতিতে বিশ্বাসী নয়, তা ইরান বুঝে গেছে। তাই তারা এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দ্বিতীয় দফার পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার মূল উদ্দেশ্য হলো পূর্ণাঙ্গ যুদ্ধ বাধলে ইসরায়েলে হামলার জন্য প্রস্তুত থাকা। আগের যুদ্ধেই আমেরিকা ও ইসরায়েলের ক্ষমতার দৌড় দেখা গেছে উল্লেখ করে তিনি বলেন, তারা আবারও যুদ্ধ চাইলে ইরান আরও শক্তিশালী জবাব দেবে।


এদিকে ইরানের কুহেস্তাকে একটি বিয়েবাড়িতে মার্কিন হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়েছেন গবেষক মোহাম্মদ ইসলামি। এই ঘটনাকে ইরাক ও আফগানিস্তানে মার্কিন নৃশংসতার সঙ্গে তুলনা করে তিনি বলেন, এখনই তাদের থামানোর ও শাস্তি দেওয়ার উপযুক্ত সময়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম