ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

মার্কিন ড্রোন হামলায় আইএস নেতা নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ জুলাই, ২০২৩,  5:02 PM

news image

সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় ইসলামিক স্টেট (আইএস) নেতা ওসামা আল-মুহাজের নিহত হয়েছেন। রোববার (৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার চালানো ওই হামলার ফলে ওসামা আল-মুহাজেরের মৃত্যু হয় বলে রোববার মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে। অভিযানে কোনো বেসামরিক লোক নিহত হয়নি বলে দাবি তাদের। সেন্টকম প্রধান জেনারেল মাইকেল কুরিলা বলেছেন, আমরা সমগ্র অঞ্চলে আইএসকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আইএস শুধুমাত্র এই অঞ্চলের জন্যই নয়, এই অঞ্চলের বাইরেও হুমকি হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালে উত্থানের পর সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে নিজেদের রাজ্য ‘খিলাফত’ প্রতিষ্ঠা করে আইএস। কিন্তু ২০১৭ সালে সিরিয়া অংশে নিজেদের অধিকৃত অধিকাংশ এলাকা হারায় এই সন্ত্রাসীগোষ্ঠী। এরপর ২০১৯ সালে ইরাকের অধিকৃত অঞ্চলগুলোও তাদের হাতছাড়া হয়ে যায়। তবে এই গোষ্ঠীর গোপন হামলাকারী দল বা ‘স্লিপার সেল’ সিরিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে এখনও সক্রিয় রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম