ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

মারিওপোলে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ মার্চ, ২০২২,  10:42 AM

news image

ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মারিওপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, মারিওপোল থেকে বেসামরিক নাগরিকরা যেন নিরাপদে সরে যেতে পারেন, সে জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় পর্যায়ে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় জানায়, মারিওপোল থেকে রাশিয়া নিয়ন্ত্রিত বন্দর বেরদিয়ানস্ক হয়ে জাপোরিঝঝিয়ায় একটি মানবিক করিডর বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় খোলা হবে। এর আগে ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মারিওপোলে দেশটির সেনারা আত্মসমর্পণ করলে গোলাবর্ষণ বন্ধ করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালাচ্ছেন রুশ সেনারা। এ যুদ্ধে প্রায় ৪০ লাখ ইউক্রেনীয় দেশ থেকে পালিয়েছে। ইউক্রেনে রাশিয়া অগ্রসানে ৩৬তম দিন আজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম