ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মারিউপোল পুরোপুরি দখলে নিল রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ এপ্রিল, ২০২২,  10:00 PM

news image

ইউক্রেনের মারিউপোল শহরকে সফলভাবে মুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শহরটির নিয়ন্ত্রণ নেওয়ায় রুশ সেনাদের প্রশংসা করেছেন তিনি। খবর আরটির। একই সঙ্গে এই বন্দরনগরীর একটি ইস্পাত কারখানায় ২ হাজারের বেশি কিয়েভের সেনা আটকে পড়ায় সেখানে অভিযানের পরিবর্তে প্রেসিডেন্ট পুতিন অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। এর আগে ইউক্রেনীয় এক কমান্ডার দাবি করেন, রুশ সেনারা মারিউপোল দখলের দ্বারপ্রান্তে রয়েছেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু আজভস্তল স্টিল প্ল্যান্ট বাদে সমগ্র মারিউপোল স্বাধীন করার ঘোষণা দিয়েছেন। অভিযান সফল হওয়ায় সেনাবাহিনী এবং প্রতিরক্ষামন্ত্রীর প্রশংসা করেন পুতিন। বিবিসি,

সিএনএনের খবরে বলা হয়, মারিউপোলের আজভস্তল স্টিল প্ল্যান্ট অবরুদ্ধ করে রাখার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। সেখানে হাজার হাজার ইউক্রেনীয় সেনা অবরুদ্ধ হয়ে আছে। তবে প্ল্যান্টটিতে এখনও রুশ সেনারা প্রবেশ করেনি। কারণ সেখানে হাজার হাজার ইউক্রেনীয় সেনা রয়েছে। এ নিয়ে পুতিন বলেন, ওই ভূগর্ভস্থ কবরের (স্টিল প্ল্যান্ট) মধ্যে নামার কোনো প্রয়োজন নেই। এর থেকে ভালো এলাকাটি অবরুদ্ধ করা, যেন কেউ পালাতে না পারে। সেখানে আর অভিযান চালানো ঠিক হবে না। এদিকে পূর্বাঞ্চলীয় লুহানস্কের ৮০ শতাংশ এলাকা এরইমধ্যে রাশিয়া দখলে নিয়েছে বলে দাবি করেছেন সেখানকার গভর্নর। ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে পশ্চিমাদের প্রতি আরও বেশি করে অস্ত্র সহায়তার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। সংকট সমাধানে রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান তিনি। অন্যদিকে পুতিন দাবি করেন, বছরের পর বছর ইউক্রেন সরকারের দমন-পীড়নের শিকার পূর্বাঞ্চলীয় দনবাসের সাধারণ মানুষকে রক্ষা করতেই সেখানে অভিযান চালানো হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম