ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

মারা গেলেন পোপ ফ্রান্সিস

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ এপ্রিল, ২০২৫,  8:30 PM

news image

খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। সোমবার (২১ এপ্রিল) তিনি মারা যান বলে জানিয়েছে ভ্যাটিকান। ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়। এর আগে পোপ ফ্রান্সিসের স্বাস্থ্যের অবস্থা সংকটজনক বলে জানানো হয়েছিল। এক বিবৃতিতে জানানো হয়, কিছুক্ষণ আগে কার্ডিনাল ফারেল দুঃখের সঙ্গে পোপ ফ্রান্সিসের মৃত্যু ঘোষণা করেছেন। তিনি বলেছেন, “প্রিয় ভাই ও বোনেরা, গভীর দুঃখের সঙ্গে আমাদের পবিত্র পিতা ফ্রান্সিসের মৃত্যু ঘোষণা করছি।” বিবৃতিতে আরও বলা হয়েছে, তিনি আমাদেরকে আনুগত্য, সাহস ও সর্বজনীন প্রেমের সঙ্গে গসপেলের মূল্যবোধের বাঁচতে শিখিয়েছেন, বিশেষত দরিদ্রতম ও সবচেয়ে প্রান্তিকদের পক্ষে। ফারেল যোগ করেছেন: প্রভু যীশুর একজন সত্যিকারের শিষ্য হিসেবে তার উদাহরণের জন্য অশেষ কৃতজ্ঞতার সঙ্গে আমরা পোপ ফ্রান্সিসের আত্মাকে এক এবং ত্রিমূর্তি ঈশ্বরের অসীম করুণাময় ভালবাসার জন্য প্রশংসা করি। সূত্র : বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম