ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

মারা গেছেন অ্যাথলেটিকসের সভাপতি আলী কবির

#

ক্রীড়া প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২২,  11:32 AM

news image

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আলী কবির আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নাহ ইলাহি রাজিউন)। সোমবার (১০ জানুয়ারি) রাত পৌনে বারোটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বিষয়টি নিশ্চিত করেছেন। আলী কবির প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসা নেন। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এর পাশাপাশি আরও নানাবিধ রোগে আক্রান্ত ছিলেন।

পেশাগত জীবনে পূর্ণ সচিবের দায়িত্ব পালন করেছেন আলী কবির। আমলা জীবনে তিনি দেশের ক্রীড়াঙ্গনের শীর্ষ প্রতিষ্ঠান জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ছিলেন। তিনি সচিব থাকাবস্থায় বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছিলেন৷ আলী কবির পেশাগত জীবন থেকে অবসর নেওয়ার পর সরকার থেকে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মনোনীত হন৷ গত এক দশকের বেশি সময় তিনি দেশের অন্যতম শীর্ষ ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। দেশের ক্রীড়াঙ্গনে অবদানের জন্য সর্বোচ্চ পদক জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছিলেন ২০১৬ সালে। ময়মনসিংহে জন্ম নেওয়া আলী কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক সম্পন্ন করেছিলেন। পেশাগত ও ক্রীড়া সংগঠকের ব্যস্ত জীবনের মধ্যেও তিনি বই পড়া ও লেখালেখির চর্চা করতেন। আলী কবিরের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমেছে শোকের ছায়া৷

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম