ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ

#

বিনোদন প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২৫,  6:03 PM

news image

মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে, হার্ট অ্যাটাক অবস্থায় অভিনেত্রীকে আই সি ইউ তে লাইফ সাপোর্ট ভর্তি করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন অমি। তিনি লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আমাদের গুলশান আরা আহমেদ আপা আপা আজ সকাল ৬:৪০-এ ইন্তেকাল করেছেন।’ অমি আরও লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহ পাক তাঁর সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’ ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। তবে তার প্রবল ইচ্ছে ছিল নিজেকে একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার। সেই ইচ্ছে আর ভালোলাগা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম