ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

মায়ের ওপর অভিমান করে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৮ ডিসেম্বর, ২০২২,  11:25 AM

news image

হবিগঞ্জ শহরে মায়ের ওপর অভিমান করে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার (১৭ ডিসেম্বর) রাত ৮টায় শহরের উত্তর শ্যামলী এলাকায় এ ঘটনা ঘটে। সুমাইয়া আক্তার (১৫) ওই এলাকার মিজানুর রহমানে মেয়ে। সুমাইয়ার মায়ের বরাত দিয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক সাকরিয়া হায়দার বলেন, কয়েক দিন আগে এসএসসি নির্বাচনী পরীক্ষা শেষ হয় সুমাইয়ার। পরীক্ষার প্রস্তুতির জন্য সুমাইয়ার মা তাকে মোবাইল ফোন ব্যবহার না করার জন্য চাপ দিচ্ছিল। পরে শনিবার বিকেলে মা মেয়ের মোবাইল ফোনটি আছাড় দিয়ে ভেঙে ফেলেন।

সন্ধ্যায় প্রাইভেট টিউটরের কাছে পড়া শেষে সুমাইয়া ভেতর থেকে তার রুমের দরজা বন্ধ করে দেয়। মায়ের সন্দেহ হলে জাতীয় সেবা নম্বর-৯৯৯ এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসের সাহায্য চান জানিয়ে সাকরিয়া হায়দার বলেন, পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সদর থানা-পুলিশের একটি দল উত্তর শ্যামলী এলাকার দোতলা বাসার রুমের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুমাইয়াকে উদ্ধার করে। এরপর হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান গণমাধ্যমকে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম