ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

মামুনুল হকের জামিন আবেদন ফের নামঞ্জুর

#

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২৩,  4:08 PM

news image

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৫ এপ্রিল) মামুনুল হকের আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ'র জামিন আবেদনের শুনানি শেষে তা খারজি করে দেন ঢাকার ৮ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমা। এর আগে, গত ২ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম) মামুনুল ইসলামের জামিন আবেদন নাকচ করে দেন। ২০২১ সালের ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেপ্তার করে তেজগাঁও বিভাগীয় পুলিশ ও ডিএমপির গোয়েন্দা শাখার একটি যৌথ দল। পরে ২০২০ সালের ৭ মার্চ রাজধানীর মোহাম্মদপুরে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনের নেতাকর্মীদের ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তখন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল হক মামুনুলকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম