ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

মামলা জট না কমালে বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হবে: আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০২২,  2:54 PM

news image

মামলার জট না কমালে বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার (৯ জানুয়ারি) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচারকদের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, মামলা জট কমানো বিচার বিভাগের জন্য চ্যালেঞ্জ। সরকার মামলার জট কমিয়ে আনতে কাজ করে যাচ্ছে। পৃথিবীর অন্য দেশে কিভাবে মামলার জট কমিয়ে এনেছে সেটির অভিজ্ঞতা নেয়া হচ্ছে। তিনি বলেন,

বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আমাদের উন্নয়নের সঙ্গে সঙ্গে নতুন চ্যালেঞ্জ যুক্ত হচ্ছে। নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত হতে হবে। আজকে যদি মামলা জট না কমানো যায় তাহলে সেটা সারা জীবন বয়ে বেড়াতে হবে। মামলা জট না কমলে বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হবে। আইনমন্ত্রী বলেন, সাধারণ জনগণের প্রত্যাশিত বিচার পেতে বিচার বিভাগের সকল কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সঠিক সময়ে জনগণের প্রত্যাশিত ন্যায়বিচার পেতেই সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বিচার বিভাগের কাছে জনগণের যে প্রত্যাশা সময়মতো বিচার পাওয়া ও ন্যায় বিচার পাওয়া সেটা আপনাদেরকে পূরণ করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম