ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

মামলাজট নিরসনে দ্রুত নতুন বিচারক নিয়োগের কাজ চলছে: প্রধান বিচাপতি

#

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২৩,  1:06 PM

news image

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দেশে ৪০ লাখ মামলার জন্য বিচারকের সংখ্যা মাত্র দুই হাজার। এ বিচারকের সংখ্যা একবারেই কম। ইতোমধ্যেই ১০২ জন বিচারকের নিয়োগের কাজ চলছে। যা পুলিশি তদন্তের পর্যায়ে রয়েছে। আরও এক শ' বিচারক নেওয়ার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আজ সকাল ১০ টার সময় মেহেরপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ নামক বিচার প্রার্থীদের বিশ্রামাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর  স্থাপনের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, এ রাষ্ট্রের মালিক জনগণ। কোর্টে আগত বিচার প্রার্থীদের কষ্ট লাঘবের জন্য আমরা কাজ করছি। জেলায় জেলায় নির্মাণ করা হচ্ছে ন্যায়কুঞ্জ। এ জন্য সরকার ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। জেলায় জেলায় ন্যায়কুঞ্জ নির্মাণে ৫০ লাখ টাকা করে দেয়া হবে। এ সময় প্রধান বিচারপতির সাথে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্টার মোঃ সাইফুর রহমান, হাইকোর্ট বিচার বিভাগের রেজিস্টার এস কে এম তোফায়েল হাসান, মেহেরপুর জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল্লাহ, জেলা প্রশাসক আজিজুল ইমলাম, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড.খ.ম ইমতিয়াজ বিন হারুন জুয়েলসহ জেলার আইনজীবীরা। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান বিচারপতি মেহেরপুর বিচারকদের ও আইনজীবীদের সাথে আলাদা আলাদা ভাবে মতবিনময় করেন।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম