ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর নির্দেশে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

#

০৪ ডিসেম্বর, ২০২৫,  11:08 AM

news image

নওগাঁ প্রতিনিধিঃ ‎নওগাঁর মান্দায় বিএনপি মনোনীত প্রার্থী সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপুর নির্দেশেনায় উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বৈকাল ৩ ঘটিকায় কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ‎উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সমাজসেবক মোঃ সাইদুর রহমান মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন মান্দা উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও মান্দা কলেজ সমিতির সভাপতি মোঃ মহাসিন আলী, মান্দা উপজেলা তাঁতী দলের সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, ১২ নং কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস মেম্বার, মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তালহা জোবায়ের এবং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিন। দোয়া মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। অনুষ্ঠানে সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী আবহসিন নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম