ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

মানুষ ভোটের ওপর আস্থা হারিয়ে কেন্দ্রে যেতে চায় না : জি এম কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি, ২০২২,  3:15 PM

news image

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশের মানুষ ভোটের ওপর আস্থা হারিয়ে আর ভোট কেন্দ্রে যেতে চায় না। বুধবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় সাবেক সেনা কর্মকর্তা লেফটেনেন্টে কর্নেল (অব.) তছলিম উদ্দিন গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন এ সময় জিএম কাদের আরও বলেন, এখন নির্বাচন হচ্ছে খুনোখুনি আর আতঙ্কের নাম। দেশের মানুষ উৎসবমূখর নির্বাচন দেখতে চায়।

গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। দেশের মানুষকে নির্বাচনমুখী করতে হবে। তাই শক্তিশালী একটি নির্বাচন কমিশন দরকার। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে যে তালিকা দিবে তা দেশের মানুষ জানতে চায়। সার্চ কমিটির দেয়া প্রস্তাবনা প্রকাশ করা উচিত। আমরা প্রয়োজনীয় ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশন গঠনে আইন করতে প্রস্তাব দিয়েছিলাম। নির্বাচন কমিশন আইন হয়েছে কিন্তু কমিশনকে ক্ষমতা দেয়া হয়নি। তাই নির্বাচন কমিশনকে দলীয় সরকারের প্রতি মুখাপেক্ষি হতে হবে। এজন্যই ক্ষমতাহীন নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা দুরুহ হয়ে পড়বে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপি, মনিরুল ইসলাম মিলন, হেনা খান পন্নি, মশরুল মওলা, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রানী, মো. সাইফুল ইসলাম স্বপন, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, দপ্তর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা কাজী মামুন, জাকির হোসেন খান, আলাউদ্দিন আহমেদ, মাওলানা মো. খলিলুর রহমান সিদ্দিকী, নাজমুন নাহার ইতি ও রেজাউল করিম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম