ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় হজ শেষে দেশে ফিরলেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ইরান ফুটবল দলের অনুশীলন ভেন্যুর কাছে গাড়িতে মিললো গলিত লাশ প্যারাগুয়েকে বিধ্বস্ত করে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

মানুষ দরুদ পড়ে রাজউকে যায়: রিজওয়ানা হাসান

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৪,  3:39 PM

news image

জমি ভরাট ও ভূমিদস্যুদের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায় না উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজউকে গেলে সাধারণ মানুষ সেবা পাবে, তা কিন্তু ভাবাই যায় না! মানুষ দরুদ পড়ে রাজউকে যায়। এ অবস্থায় তাদের কার্যক্রম স্বচ্ছ ও জনমুখী করতে হবে। সোমবার (২৫ নভেম্বর) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) ‘প্ল্যানিং উইক-২০২৪’ উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, ভূমিদস্যুরা যা বলে সেই অনুযায়ী কাজ হয়। এত এত ভূমি দস্যুর কথা শুনি কিন্তু এখন পর্যন্ত কোনো ভূমি দস্যুর শাস্তি পেতে দেখিনি। আমরা সমালোচনা করতে পছন্দ করি, কিন্তু নিয়ম মানতে চাই না। এ সময় উপদেষ্টা রাজধানীতে গণপরিবহনের অবস্থা নিয়েও কথা বলেন। তিনি বলেন, আমরা পুরোনো বাস রিপ্লেস করতে ৬ মাস সময় দিয়েছি। কী কী করা লাগবে তা জানতে চেয়েছি। ফিটনেসবিহীন বাস সড়ক থেকে সরিয়ে নিতে পরিবহন মালিকদের সহজ শর্তে ঋণ দেওয়ার প্রস্তাবনাও দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম