ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

মানুষের সেবাকেই বেশি গুরুত্ব দেয় আ.লীগ সরকার : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০২৩,  12:57 PM

news image

মানুষের সেবাকেই আ.লীগ সরকার বেশি গুরুত্ব দেয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ মার্চ) শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নার্সিং পেশাকে সরকার বিশেষ গুরুত্ব ও মর্যাদা দেয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের চাহিদা মিটিয়ে নার্সদের বিদেশে পাঠানো হবে। বাংলাদেশের নার্সরা বিশ্ব জয় করবে। তিনি বলেন, ১০ হাজার নার্স ও পাঁচ হাজার মিডওয়াইফের পদ সৃষ্টির চূড়ান্ত পরিকল্পনা হয়েছে।সরকারপ্রধান বলেন, আমাদের দেশে কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় করে। আমরা এখন প্রতিটি বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নিয়েছি। এ সময় রোগীদের সেবায় নার্সদের আন্তরিক হওয়ার পরামর্শ দেন শেখ হাসিনা। এর আগে, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে সকাল সাড়ে ১০টায় গাজীপুরের কাশিমপুরে পৌঁছান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম