ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

মানুষের সমস্যার সমাধান করাই আমাদের রাজনীতি: নাহিদ ইসলাম

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০২৫,  12:38 PM

news image

মানুষের সমস্যার সমাধান করাই আমাদের দলের রাজনীতি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (৪ জুলাই) রাত পৌনে ১২টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের গাইবান্ধা মোড়ে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল কাজ। আমরা মনে করি, জনগণই আমাদের বৈধতা। তিনি আরও বলেন, যে স্বপ্ন নিয়ে তরুণেরা রাজপথে নেমে এসেছিল, যে স্বপ্ন নিয়ে আপনার ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছিল, আন্দোলন করেছিল, স্বৈরাচার হটিয়েছিল, সেই স্বপ্ন অবশ্যই আমাদের বাস্তবায়ন করতে হবে।  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই আহ্বায়ক বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে থাকব। আপনাদের এখানে যারা সংগঠক আছেন, তারা ঘোড়াঘাটবাসীর পাশে দাঁড়াবেন। আমরা ঐক্যবদ্ধ থাকব, সংগঠনের বিস্তার ঘটাব জেলা, উপজেলা, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে। তিনি বলেন, আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে আমরা বড় একটি কর্মসূচি করব। সেদিন আমরা আমাদের জুলাই ইশতেহার, ঘোষণাপত্র এবং উত্তরবঙ্গের মানুষের আশা-আকাঙ্ক্ষার সনদ জাতির সামনে উপস্থাপন করব।  এনসিপির ঘোড়াঘাট উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আবদুল মান্নান সরকারের সভাপতিত্ব সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসেন প্রমুখ বক্তব্য দেন।  এ সময় সংগঠনের কেন্দ্রীয় সংগঠক মেহেরাজ শাহরিয়ার, ঘোড়াঘাট উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মোজাম্মেল হক, সদস্য আইয়ুব আলী, সাহাবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম