ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল বাস ভাড়া বাড়াল সরকার মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ এ বছরেই চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

মানিকগঞ্জে স্ত্রী ও দুই কন্যাকে হত্যা করলো চিকিৎসক স্বামী

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০২২,  10:19 AM

news image

মানিকগঞ্জের ঘিওরে স্ত্রী ও দুই কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে পাষণ্ড স্বামী। রোববার (৮ মে) ভোর পাঁচটার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।  নিহতরা হলো- রুবেলের স্ত্রী লাভলী আক্তার (৩৫), বড় মেয়ে বানিয়াজুরী সরকারি স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছোঁয়া আক্তার (১৬) ও ছোট মেয়ে স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কথা আক্তার (১২)। ঘাতক রুবেল উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে দন্ত চিকিৎসক হিসেবে হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন। হত্যাকাণ্ডের পর রুবেল পার্শ্ববর্তী ঢাকা আরিচা-মহাসড়কের পাঁচুরিয়া  এলাকায় আত্মহত্যার জন্য মহাসড়কে শুয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন। এ ব্যাপারে নিহত লাভলী আক্তারের ভাই মো. আলম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন। ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানায়, উপজেলার আঙ্গারপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে আসাদুর রহমান রুবেল (৪০)  ভোর রাতের কোনও এক সময় তার স্ত্রী ও দুই মেয়েকে জবাই করে হত্যা করে।  স্থানীয়রা জানান, রুবেল ও লাভলীর ভালোবাসার বিয়ে। ১৩ বছর যাবত রুবেল আঙ্গারপাড়া একই গ্রামে তার শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিলেন। কিন্তু কিছুদিন যাবত তিনি ঋণগ্রস্ত হয়ে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। পারিবারিক কলহ বাড়তে থাকে। গতকাল রাতে তাদের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে এমন ঘটনা ঘটতে পারে। স্থানীয় বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল খান বলেন, রুবেল অনেক টাকা ঋণ গ্রস্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। এর ফলে এমন ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম