ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

মানিকগঞ্জে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি, ২০২৬,  8:45 PM

news image

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে সোমবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন উপজেলার দশানি গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু মিয়া (৩৫) ও ছয়ানি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৩)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত দুইটার দিকে ইমামনগর গ্রামে শাকিল হোসেনের বাড়িতে মজনু ও দ্বীন ইসলামকে দেখতে পান ওই বাড়ির লোকজন। এ সময় গ্রামের লোকজন তাদের আটক করেন ও গরুচোর সন্দেহে গণপিটুনি দেন। এতে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।  এরপর দুজনকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (১৯ জানুয়ারি) ভোর ছয়টার দিকে তারা মারা যান। এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, গরুচোর সন্দেহে ওই দুই যুবক গণপিটুনিতে মারা যান বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাদের বিরুদ্ধে সিঙ্গাইর থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম