ঢাকা ৩১ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
সন্দ্বীপে কচুখেত থেকে শিশুর রহস্যজনক মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য প্রেরণ পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫ রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী মানিকগঞ্জে এক রাতে ৩ হত্যাকাণ্ড অভয়ারণ্য নয়, শান্তির জনপদ হবে জঙ্গল সলিমপুর: স্বরাষ্ট্রমন্ত্রী ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক সাংবাদিকদের ওপর হামলা: দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করল আদ্-দ্বীন ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার গাজীপুরে হাঁস ধরতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

মানিকগঞ্জে এক রাতে ৩ হত্যাকাণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২৬,  1:13 PM

news image

মানিকগঞ্জে পৃথক দুই ঘটনায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দৌলতপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূ ও তার দেড় বছর বয়সী সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। অন্যদিকে সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৩০ মে) রাত থেকে রোববার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় শনিবার রাত ১০টার দিকে গৃহবধূ আমেনা বেগম ও তার দেড় বছর বয়সী ছেলে আসওয়াদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর ঘর থেকে একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের দাবি, পারিবারিক কলহকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আমেনার স্বামী সালাম মোল্লা স্থানীয় বাজারের ব্যবসায়ী। ঘটনার সময় তিনি দোকানে ছিলেন। রাতে বাড়ি ফেরার পথে তার ওপরও হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

স্বজনদের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে সালাম মোল্লার ছোট ভাই এ হামলা চালিয়েছেন। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, মা ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।

এদিকে একই রাতে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল গ্রামে সজিব (২৫) নামে এক যুবক নিহত হন। তিনি স্থানীয় বাসিন্দা লুৎফর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন। পুলিশ জানায়, রাত দেড়টার দিকে পূর্বশত্রুতার জেরে ১০০ থেকে ১৫০ জনের একটি দল ওই বাড়িতে হামলা চালায়। এ সময় সজিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম