ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

মানসিক চাপ কমায় যেসব খাবার

#

লাইফস্টাইল ডেস্ক

২০ নভেম্বর, ২০২২,  11:21 AM

news image

মানসিক চাপ বা উদ্বেগজনিত সমস্যা এখন ঘরে ঘরে। বেশিরভাগ মানুষই এখন মানসিক চাপের শিকার। এর ফলে শরীরেও দেখা দিচ্ছে নানা রোগ। মানসিক চাপ থেকে মুক্তি পেতে অনেকেই ধূমপান কিংবা অ্যালকোহলে আসক্ত হন। সাময়িকভাবে এগুলি কাজে এলেও পরবর্তীতে অনেক সমস্যার সৃষ্টি করে। বিশেষজ্ঞদের মতে, নানা খাবারের মাধ্যমে মানসিক চাপ কমানো যায়। এমন অনেক খাবার আছে, যেগুলি পরিমিত পরিমাণে খেলে উদ্বেগজনিত সমস্যা, মানসিক চাপ কাটানো যেতে পারে।

মানসিক চাপ কমাতে খাদ্য তালিকায় কী কী রাখবেন-

ডার্ক চকোলেট : মানসিক চাপ  কমাতে ডার্ক চকোলেটের জুড়ি নেই। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ডার্ক চকোলেট শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা কমাতে সাহায্য করে।

গরম দুধ : প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ খেলে স্ট্রেস কমে বলে মত বিশেষজ্ঞদের। গরম দুধ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ। এটি মুড ঠিক করার পাশাপাশি পেশি শিথিল করতে সাহায্য করে।

ফাইবার সমৃদ্ধ খাবার : ফাইবার সমৃদ্ধ খাবারগুলি অন্ত্রের জন্য খুব উপকারী। এগুলি স্ট্রেস, উদ্বেগ এবং বিষন্নতা কমাতে পারে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে তাজা ফল, শাক সবজি, গোটা শস্য, বাদাম ও বীজ এবং অন্যান্য ফাইবার সমৃদ্ধ খাবার খান।

বাদাম এবং বীজ: বাদাম এবং বীজে রয়েছে একাধিক পুষ্টিগুণ। মস্কিষ্ককে চিন্তামুক্ত রাখতে, মানসিক চাপ কমাতে সাহায্য করে এগুলি। মানসিক চাপ কমাতে আমন্ড, ফ্ল্যাক্সসিড, পেস্তা, সূর্যমুখী বীজ এবং আখরোট সবচেয়ে কার্যকর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম