ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

মানবতাবিরোধী অপরাধ: ৩ আসামির রায় বৃহস্পতিবার

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২২,  2:52 PM

news image

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের বড়লেখার থানার আব্দুল আজিজ হাবলুসহ তিন জনের বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৭ মে) ট্রাইব্যুনালের চেয়ারমান বিচারপতি শাহিনুর ইসলামসহ ৩ বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের জন্য এ দিন ঠিক করে দেয়। এর আগে গত ১২ এপ্রিল মামলাটি সিএভি (রায়ের জন্য অপেক্ষমান) রাখে ট্রাইব্যুনাল। মাস খানিকের বেশি অপেক্ষায় থাকার পর রায়ের জন্য দিন ঠিক করে দেয় আদালত। মামলার তিন আসামি হলেন-আব্দুল আজিজ, আব্দুল মান্নান ও আব্দুল মতিন। এরমধ্যে আব্দুল মতিন পলাতক রয়েছেন। আদালতে আসামিদেরপক্ষে আইনজীবী ছিলেন এম. সারোয়ার হোসেন ও আব্দুস সাত্তার পালোয়ান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নি। পরে সাবিনা ইয়াসমিন খান মুন্নি বলেন, মৌলভীবাজারের বড়লেখা থানার তিন আসামির বিরুদ্ধে মামলার শুনানি শেষ হয়েছে। পরে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। আজ মামলাটি রায়ের জন্য তালিকায় এলে আগামী ১৯ মে বৃহস্পতিবার রায়ের জন্য দিন ঠিক করে দেয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম