ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

মানবতাবিরোধী অপরাধ: সালমান-আনিসুলের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০২৬,  10:35 AM

news image

জুলাই অভ্যুত্থানে কারফিউ দিয়ে গণহত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ। মঙ্গলবার (৩ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। গত ২২ ফেব্রুয়ারি সাক্ষ্য দিয়েছেন দুজন। তাদের একজন চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পা হারানো ইমরান হোসেন। তিনি বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করতেন। ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১১ নম্বর থেকে ১০-এ আসছিলেন। গোলাগুলি দেখে আত্মরক্ষায় আন্দোলনকারীদের মাঝে আশ্রয় নেন এই যুবক। যেন পুলিশের গুলি না লাগে। মিরপুর-১০ এ আসতেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের এলোপাতাড়ি ছোড়া একটি গুলি তার ডান পায়ে লাগে। একই দিন দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার। নিজের চোখের সামনেই ২০ জুলাই গুলিবিদ্ধ হন তার ছেলে। সেদিনের বিভৎসতা তুলে ধরে ট্রাইব্যুনালে ছেলে হত্যার বিচার চেয়েছেন তিনি। পরে দুই সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। এর আগে, ১০ ফেব্রুয়ারি এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়। গত ১২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। গত বছরের ৪ ডিসেম্বর এসব অভিযোগ আমলে নেওয়া হয়। একই দিন ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম