ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়েই অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: বিজিবি মহাপরিচালক স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি ভোটের দিন বন্ধ থাকবে যেসব সেবা সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত নির্বাচনের ফল প্রকাশ করতে কত দিন লাগবে, জানালেন ইসি সানাউল্লাহ

মানবতাবিরোধী অপরাধ : হবিগঞ্জের ৫ আসামির রায় কাল

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০২২,  3:47 PM

news image

মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলার মাওলানা শফি উদ্দিনসহ পাঁচ আসামির রায় বৃহস্পতিবার (৩০ জুন) ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৭ মে) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। মামলার বাকি ৪ আসামি হলেন মো. তাজুল ইসলাম (৮০), মো. জাহেদ মিয়া (৬২), ছালেক মিয়া ও সাব্বির আহমেদ। আসামিদের মধ্যে মাওলানা শফি উদ্দিন ও সাব্বির আহমেদ পলাতক। এদিন আদালতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন এবং আসামিপক্ষে আব্দুস সাত্তার পালোয়ান ও গাজী এম এইচ তামিম শুনানি করেন। এদিকে, আসামিদের বিরুদ্ধে আনা দুটি অভিযোগ প্রমাণ করতে পেরেছেন দাবি করে তাদের সর্বোচ্চ সাজার আশা করছেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী গাজী তামিম বলেন, প্রসিকিউশন অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আমার মক্কেল খালাস পাবেন বলে আশা করছি। মামলায় আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যাসহ বিভিন্ন অপরাধে দুটি অভিযোগ আনা হয়েছে। ২০১৬ সালের ২২ মার্চ তাদের বিরুদ্ধে মামলার তদন্ত শুরু হয়, যা শেষ হয় ২০১৮ সালের ২১ মার্চ। তদন্ত শেষে এ মামলায় মোট ২১ জনকে সাক্ষী করা হয়। ২০১৮ সালের ২১ মার্চ মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে তদন্ত সংস্থা। পরে তারা প্রসিকিউটর বরাবর প্রতিবেদন দাখিল করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম