ঢাকা ১১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় রেশম গোটা দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাট প্রতিমন্ত্রী মার্চে সড়কে ঝরল ৫৩২ প্রাণ নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা আজ ইরান-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক বৈঠক, কড়া নিরাপত্তায় ইসলামাবাদ চট্টগ্রামের শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন ব্রাহ্মণপাড়ায় ছাগলের প্রাণ বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে মহাসড়কে ডাকাতির শিকার প্রবাসী ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা

#

১০ ডিসেম্বর, ২০২৩,  11:23 AM

news image

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার মনজুর আহসানের বদলী জনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন মাধবপুর  উপজেলা পরিষদ। শনিবার (৯ ডিসেম্বর) মাধবপুর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। বিদায়ী সংবর্ধিত উপজেলা কর্মকর্তা মনজুর আহসান বলেন, মাধবপুর উপজেলার মানুষ খুবই আন্তরিক আর এখানকার রাজনৈতিক পরিবেশ আরও ভাল। ফলে সকলকে নিয়ে সুন্দর একটি টিমওয়ার্ক করে কাজ করেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, তিনি মানুষকে সেবা দেওয়ার জন্য দৌঁড়াতেন।প্রত্যেকটি মানুষের কথা তিনি মনোযোগ দিয়ে শুনতেন ও সমস্যা সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করতেন। সারাক্ষণ মাধবপুর উপজেলার উন্নয়ন নিয়ে ভাবতেন। তিনি সৎ,উদ্যামী ও কর্মঠ একজন অফিসার ছিলেন। এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ,মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, ১১টি ইউনিয়নের বেশ কয়েক জন জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম