ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

মাধবপুরে হাসপাতালের সামনে নতুন কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন

#

২৫ নভেম্বর, ২০২৫,  10:54 AM

news image

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি: মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের প্রধান সড়কে নতুন কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে আজ। এ নির্মাণ কাজ সম্পন্ন হলে হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনদের বহনকারী অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহনের চলাচল আরও সহজ ও নির্বিঘ্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেম। উদ্বোধনকালীন তিনি বলেন, “এই কালভার্টটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে পড়ে ছিল। নতুন করে নির্মাণ কাজ শেষ হলে রোগীসেবা আরও গতিশীল হবে এবং জনসাধারণের ভোগান্তিও দূর হবে।” এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (UH&FPO) কর্মকর্তা ইমরুল হাসান জাহাঙ্গীর এবং স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য সহকারী কর্মকর্তা বৃন্দ। তারা নতুন অবকাঠামো নির্মাণকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে হাসপাতালে সেবা গ্রহণকারীদের জন্য একটি নিরাপদ ও সুবিধাজনক পরিবেশ সৃষ্টি হবে। প্রসঙ্গত, দ্রুত সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম