ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

মাধবপুরে গৃহহীন ভিডিপি সদস্যদের জন্য নির্মিত গৃহের উদ্বোধন

#

১৭ নভেম্বর, ২০২৩,  3:16 AM

news image

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গৃহহীন ভিডিপি সদস্যদের জন্য নির্মিত গৃহ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৬ নভেম্বর সকালে হবিগঞ্জ জেলা কমান্ডেন্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল উপজেলায় গৃহহীন ভিডিপির সদস্যদের জন্য নির্মিত গৃহের শুভ উদ্বোধন করেন ও লায়লা আক্তার কে ঘরের চাবি বুঝিয়ে দেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভাশীষ চক্রবর্তী জেলা অ্যাডজুট্যান্ট জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, মোঃ কামরুল হাসান উপজেলা আনসার ও ভিডিপি অফিসার, মাধবপুর। এ পর্যায়ে ঘর পেলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আনসার ও ভিডিপি সদস্য লায়লা আক্তার (৩৫), পিতা জহর আলী। সে মাধবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড নিবাসী মোঃ আশিক মিয়ার স্ত্রী। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ কামরুল হাসান সহ অন্যান্য আনসার ও ভিডিপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম