ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

মাধবপুরে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য উদ্যোক্তাদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

#

০৯ নভেম্বর, ২০২৩,  1:21 PM

news image

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস উদ্যোক্তাদের উন্নয়নে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর বিশেষ কৃষি যন্ত্রপাতি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (৮ নভেম্বর) সকাল ১১ টায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর শাখা ব্যবস্থাপক মুহিত রঞ্জন ভট্টাচার্যের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আহসান জিসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি অফিসার আল মামুন হাসান। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের অপারেশন ম্যানেজার সাইদুর রহমান মোল্লা।

এবার মাধবপুর উপজেলা কে মডেল উপজেলার আওতায় এনে এগ্রো সিএসআর প্রকল্প ২০২৩ “ভরসা নতুন জানালা”-প্রকল্পের আওতায় উপজেলার ৬০ জন কৃষকের মাঝে স্ট্যান্ড ফ্যান, খড় কাটার মেশিন, সাবমারসিবল, মালচিং সহ উন্নত যন্ত্রপাতি ও উপস্থিত প্রত্যেক কৃষকের মাঝে ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। জানা যায়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) মাধবপুর শাখার উদ্যোগে ইতিপূর্বে এ প্রকল্পের আওতায় ফলজ গাছ,সার,বীজ বিতরণপূর্বক প্রশিক্ষণ প্রদান করা হয়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) মাধবপুর শাখার ব্যবস্থাপক জানান, সারা দেশব্যাপী এগ্রো সিএসআর প্রকল্প “ভরসা নতুন জানালা”প্রকল্পের আওতায় মাধবপুরেও চলমান কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় মাধবপুর মডেল প্রেসক্লাবের আহবায়ক আজিজুর রহমান জয়, এবং রুহুল আমীন খান (উজ্জ্বল)  অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক বন্দী মিয়া উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম