ঢাকা ৩১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

মাধবপুরে ইটাখোলা-বেঙ্গাডুবা গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ৩০

#

০১ ডিসেম্বর, ২০২৫,  10:58 AM

news image

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে ইটাখোলা ও বেঙ্গাডুবা গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় চার ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নোয়াপাড়া বাজার এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের মধ্যে বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে নিরাপদে সরে যান। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্যার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে ইট-পাথরের আঘাতে ওসি সহিদ উল্যা মারাত্মকভাবে আহত হন। পরে তাকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। এদিকে পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে শাহজীবাজার সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেওয়ার পর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, সংঘর্ষে আহত অবস্থায় এখন পর্যন্ত ২০ থেকে ৩০ জন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় বিরোধ সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। ওসি মোহাম্মদ সহিদ উল্যা জানান, “পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তবে নিরাপত্তার স্বার্থে বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম